Posts

Showing posts from August, 2022

বাঁম পায়ে স্বপ্নপূরণ

Image
 বাঁম পা কে সঙ্গী করে এক স্বপ্নছোয়াঁ অদম্য ও অপরাজেয় নারী  তামান্নার জীবন যুদ্ধে হার না মানার গল্প   প্রতিবন্ধকতাকে তর্জনী দেখিয়ে এই বছরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেশের ইতিহাসে দ্বিতীয় বারের মতো হয়ে যাওয়া গুচ্ছ ভর্তি পরীক্ষায়  তামান্না আক্তার নুরা   গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষায় তামান্না আক্তার নুরা উত্তীর্ণ হয়েছেন । '' তামান্না আক্তার নুরা '' ২০০৩ সালের ১২ই ডিসেম্বর তামান্নার জন্ম। দুই হাত ও এক পা ছাড়াই মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসেন তামান্না। জন্মের পর মা খুব কষ্ট পেয়েছিলেন। কিন্তু মেয়েকে আগলে রেখেছেন নিজের বুকে। বোঝা হতে দেননি কারও। ছোটবেলায় মেয়ের পায়ে কাঠি দিয়ে লেখানোর চেষ্টা করতেন মা খাদিজা। এরপর বাঁকড়া আজমাইন এডাস স্কুলে ভর্তি করানো হয়। মাত্র দুই মাসেই পা দিয়ে লিখতে শুরু করেন; শেখেন ছবি আঁকাও। ২০১৩ সালে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পান। একইসঙ্গে পান বৃত্তিও। এরপর ভর্তি হন বাঁকড়া জনাব আলী খান মাধ্যমিক বিদ্যালয়ে। সেখান থেকে জেএসসিতেও জিপিএ-৫ পান। তামান্নার  জন্ম ...